শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন, সবুজ মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার কালিরবাজার থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এবং একই গ্রামের দুধ মিয়ার, ছেলে নাসির মিয়া(৪৫)। আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদ আলম জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com