বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরিীগঞ্জে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেছে বন্ধু। এ অভিযোগে মহসিন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া (ড্রেনের হাটী) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই গৃহবধূ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য রয়েছেন। গ্রেপ্তারকৃত মহসিন মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ার এলাকার আজমান মিয়ার পুত্র।
জানা যায়, জলসুখা ইউনিয়নের আজমান মিয়ার পুত্র মহসিন একই এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকেই শশুর বাড়িতেই বসবাস করে আসছেন মহসিন। শশুর বাড়িতে থাকার সুবাদে ধর্ষিতা গৃহবধূর স্বামীর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। বন্ধুত্বের সুবাদে প্রায় সময়ই ধর্ষিতার বাড়িতে যাওয়া আসা করতেন ওই যুবক। বিগত কিছুদিন পূর্বে গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকা চলে যান। এই সুযোগে ধর্ষক মহসিন গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গৃহবধূর বসত ঘরে প্রবেশ করে মুখে গামছা পেঁচিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রথমে ধামা চাপা দেয়ার চেষ্টা চালায় মহসিনের শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি নিয়ে গ্রামের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামে অভিযান চালিয়ে মহসিনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ধর্ষণের স্বীকার গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com