রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে পৌর এলাকায় চলছে ভোটার তালিকা হালনাগাদ

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরসভায় নতুন ভোটারদের ছবি তোলাসহ নির্বাচন অফিসের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশনার রাজু আহমেদ। মেয়র ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল ও ত্র“টিমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। হবিগঞ্জ সদর উপজেলায় চলতি মাসের ১৫ তারিখ হতে ২৮ তারিখ পর্যন্ত ভোটারযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভূক্তকরণের জন্য তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহের কাজ চলবে। ২০১৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সকল ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ন হবে বা বেশী হবে তারা ভোটার হবার যোগ্য হবেন। এ হিসেব অনুযায়ী যাদের জন্ম ১৯৯৭ সালের ১লা জানুয়ারী বা তার পূর্বে শুধুমাত্র তারাই ভোটার তালিকাভুক্তির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। তথ্য সংগ্রহকারীরা ইতিমধ্যে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এ কার্যক্রমে এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তরিত হবে পারবে। কোন ভোটার একই সাথে দুই এলাকায় ভোটার হতে পারবে না। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে নির্বাচন অফিস। গতকাল হবিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ছবি তোলার কাজ পরিচালিত হয়েছে পৌরভবনে। ২ ও ৪ নং ওয়ার্ডে ছবি তোলা হবে ২৭ মে, ৩ নং ওয়ার্ডে ২৮ মে, ৫ ও ৭ নং ওয়ার্ডে ২৯ মে, ৬ নং ওয়ার্ডে ৩০ মে, ৮ নং ওয়ার্ডে ৩১ মে এবং ৯ নং ওয়ার্ডে ১লা জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com