রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক মাদক কারবারি কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাধবপুর উপজেলা কমপ্লেক্সএ মাধবপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ ব্রাম্মমান আদালত পরিচালনা করে উপজেলার আলাবই গ্রামের মস্ত মিয়ার ছেলে মাদক কারবারি মোরশেদ নিয়াকে (২৫) এ দণ্ড প্রদান করেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ধর্মগর হরষপুর সরকের স মিল এলাকায় ধৃত মুর্শেদ মিয়াকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সহযোগিতায় গ্রামের একটি মজা পুকুর থেকে তাকে আটক করেন। পরে তার বডি তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম। মোরশেদ মিয়া পেশাদার গাজা কারবারি বলে জানিয়েছেন কাশিমনগর ফাঁড়ি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com