রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চাল আত্মসাতের দায়ে বরখাস্তকৃত নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মুকুল হাইকোর্টের আদেশে দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন। গত ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. খসরুজ্জামান ও বিচারপতি এম. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করে আদেশ প্রদান করেন। ইমদাদুর রহমান মুকুলের পক্ষে রিট মামলাটি পরিচালনা করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। এরপর ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বপদে বহাল হন। চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গজনাইপুর ইউনিয়ন পরিষদে এক সুধী সমাবেশ বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি ওই আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে ফের দায়ীত্ব গ্রহণ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাহমুদ আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, সাবেক মেম্বার আশরাফ আলীসহ আরও অনেকেই।
চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। ছাত্রলীগ নেতা থেকে আমি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছিলাম। গজনাইপুর ইউনিয়নের একাধিক বার আপনাদের ভালবাসায় ও সহযোগীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চাল আত্নসাতের যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগের কারনে আমি ২ মাস ১৫ দিন চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার ছিলাম। একটি মহল আমার নাম আমার সম্মান হানি করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com