শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদরে টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জ পৌর ভবন চত্বরে রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নাঈম উদ্দিনে প্রিয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ. এম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান শর্মী, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী তোয়াহা, দপ্তর সম্পাদক এস এম গোলাপ, অর্থ সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা আক্তার অনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার ববি, ধর্ম সম্পাদক রায়হান, সিনিয়র সদস্য সোহান চৌধুরী, ঈশিতা, শরীফ, সাজু প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৬টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ১০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com