শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের ঢাকায় মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আয়নুল হক রেজার সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আবেদ রাজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উক্ত ফোরামের উপদেষ্টা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, ফোরামের উপদেষ্টাকে এম রিপন তালুকদার।
বক্তব্য রাখেন, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আরিফ বিল্লাহ সহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com