রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপনাদের এই ভালবাসা ও সম্মান আজীবন মনে রাখব-মেতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর, গোপালপুর, জয়নগর, গোয়ালনগর, মথুরানগর, হরিপুর, কাশিপুর, ইসলামপুর নাজিরপুর, দৌলতপুর, মানিকের আব্দা গ্রামবাসী। এ উপলক্ষ্যে গতকাল বিকালে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি’র মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আপনাদের এই ভালবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখব। তিনি হবিগঞ্জ সদর উপজেলাকে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামান করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই দাঙ্গা হাঙ্গামা পরিহার করে সুন্দর সমাজ গঠনে সবাইকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অবহেলিত এলাকার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আমার সর্বস্বাধ্য দিয়ে আমি আপনাদের এলাকার উন্নয়নে কাজ করে যাব। এই জন্য তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com