বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাঘাসুরার বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিনের মৃত্যুতে সাংবাদিক ফোরাম সেক্রেটারির শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আব্দুল মতিন মেম্বার ২১ মে অসুস্থতাজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন ২২ মে বাঘাসুরা দক্ষিণ গ্রাম কবরস্থান এলাকায় জানাযা শেষে তাকে দাফন করা হয়। জানাযায় মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বাঘাসুরা ইউপি’র সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, মুিক্তযোদ্ধা ছাহেব আলী মোল্লা, গবেষক মুহম্মদ সাইদুর রহমান, ইউপি সদস্য শহীদ মিয়া ও আওয়ামীলীগ নেতা রকিবুল হাসান চৌধুরী প্রমুখ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com