রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ৩ এন্ডিং জুয়াড়ি আটক \ ১ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জে জুয়া/তীরখেলায় (শিলং যা ভারত থেকে নিয়ন্ত্রিত) লিপ্ত থাকায় ৩ যুবককে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জুয়াড়িদের ১ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খাঁন।।
গতকাল ১৩ অক্টোবরবিকাল ৪ টার দিকে উপজেলার পৌরসভাধীন সিনেমাহল সংলগ্ন এলাকায় তীরখেলায় জুয়াড়িদের বিরুদ্ধে মতিউর রহমান খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় শিলং খেলায় লিপ্ত থাকায় সিনেমাহল রোড কাঠপট্টি এলাকা থেকে ৩ যুবককে কৌশলে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার পৌরসভাধীন শরীফ নগর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে মোঃ লুৎফুর রহমান সানি (২৭), অপরজন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মোঃ হানিফ মিয়া। এ সময় দোকানে খেলার সুযোগ করে দেয়ায় নবীনগরের মৃত আব্দুল বারিকের ছেলে সফিউল রহমানকে আটক করা হয়। আটককৃত ৩ জনের প্রত্যককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
প্রায় ৪ বছর ধরে ভারত নিয়ন্ত্রিত তীরখেলা নজর খাড়ে আজমিরীগঞ্জসহ পার্শবর্তী অন্য থানার লোকজনের। এতে অনেকেই সর্বস্ব হারিয়েছে। প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও গোপনে জুয়াড়িরা খেলেই যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে কৌশলে হাতেনাতে ধরা হয়। অভিযান পরিচালনায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হুসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
এবিষয়ে নির্বাহী অফিসার মতিউর রহমান বলেন, ৩ জুয়ারিকে গ্রেফতার করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এবং জনগণ আমাদের জুয়ারিদের বিষয়ে তথ্য দিলে আমরা সঠিক তথ্যেরভীত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তিনি বলেন, জুয়াখেলাসহ সব ধরণের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com