রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে সন্ত্র¿াসী হামলায় ব্যবসায়ীসহ ৪ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সন্ত্রাসী হামলায় ব্যাবসায়ী সহ ৪জন গুরুতর আহত হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা লক্ষাধিক টাকা ও ১টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আহতদের নাম ফাহিম (২৮), এনামূল (২২), সোহেল (৩৮) ও আবু মুসা (৫৭)। গুরুতর অবস্থায় ফাহিম, সোহেল ও আবু মুসাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বড়বাজারের দিদারের পেট্রোল পাম্পের দোকানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চতুরঙ্গ রায়ের পাড়ার তাজুল ইসলামের পুত্র বড়বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী ফাহিম বড়বাজারের আরেক ব্যাবসায়ী নয়ন উল্লার পুত্র দিদার ইসলামের ব্যাংক লোনের গ্যারান্টার ছিল। দিদার ব্যাংক লোনের কিস্তি পরিশোধ না করায় ব্যাংক থেকে ফাহিমের নামে উকিল নোটিশ পাঠাানো হয়েছে। এ ব্যাপারে ফাহিম ঘটনার সময় এডঃ মুর্শেদুজ্জামান লুকু, সোহেল, আবু মুসা ও এনামূলকে নিয়ে দিদারের দোকানে গিয়েছিল দিদারকে জিজ্ঞেস করতে গেলে ফাহিমের উপর হামলা চালানো হয়। হামলায় সোহেল ও আবু মুসাও গুরুতর আহত হন।
এ ব্যাপারে আহত ব্যাবসায়ী ফাহিম জানান, আমি দিদারকে উপকার করেছিলাম। উপকার করার কারনে আমাকে মারপিট করে আমার টাকা ছিনতাই করে প্রতিদান দিয়েছে। আমি এর বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com