বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রেসক্লাবে প্রেস কাউন্সিলের বই প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের লাইব্রেরিতে বই প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় এতে বক্তৃতা করেন সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক। উপস্থিত ছিলেন, আব্দুল হালিম, রাসেল চৌধুরী, রাশেদ আহমদ খান, শাকিল চৌধুরী, প্রদীপ দাস সাগর, পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, এম এ হাকিম, এমএ আজিজ সেলিম, সৈয়দ মশিউর রহমান, শাহ আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায় মুক্তিযুদ্ধ বিষয়ক, সাংবাদিকতা বিষয়ক, জাতিরজনক বঙ্গবন্ধু বিষয়কসহ ইতিহাস সম্বলীত ৪০টি বই হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। মহামারী করোনা ভাইরাসে জবিনের ঝুকি নিয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে ভালবাসতেন, দেশের মানুষকে ভালবাসতেন, নিজেদের অধিকার প্রতিষ্টাকরে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চেয়ে ছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে সত্যিকারে একটি সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্টা করতে। তিনি দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com