শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে দুর্গা পূজা উপলক্ষে আর্থিক অনুদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪০৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লাখাই উপজেলায় ৭১ টি পূজামন্ডপে আর্থিক অনুদান হিসেবে ৫০০ কেজি চালের মূল্যে নদগ অর্থ ও মাস্ক বিতরণ করেন এমপি আবু জাহির। লাখাই উপজেলা প্রসাশনের আয়োজনে হল রুমে গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রধানদের হাতে এ অনুদান তুলে দেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়া করোনা মোকাবেলায় প্রত্যেকে স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলে অনুষ্ঠান পালন করার জন্য অনুরোধ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্তসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com