বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাত বছর পর দেখা তারেক-কোকোর

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ প্রায় ৭ বছর পর গত সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর দেখা হয়েছে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবার ও সন্তানরাও এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি। এ সময় পুরো হোটেল-কক্ষের পরিবেশ গম্ভীর হয়ে ওঠে।শারীরিক চেকআপের জন্য যুক্তরাজ্যের লন্ডন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন তারেক রহমান। আগে থেকেই হোটেলে সপরিবারে অবস্থান করছিলেন কোকো। সেখানে আসামাত্রই দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন, একপর্যায়ে কেঁদে ফেলেন। রাজধানীর সেনানিবাসের বাড়ি থেকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। একই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর দুই ভাইয়ের আর দেখা হয়নি। যদিও পৃথকভাবে তারেক রহমান ও কোকোর সঙ্গে সাক্ষাৎ হয় মা খালেদা জিয়ার।
চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে যান। একই বছরের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান আরাফাত রহমান কোকো। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে তিনি মালয়েশিয়ায় যান। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়ার এই ছোট ছেলে।
এদিকে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান কুয়ালালামপুরে গেছেন জালান কিয়া পেংয়ে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষা করাতে। তবে অন্য সূত্রে জানা যায়, বিএনপির বর্তমান অন্তর্কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা থেকে বের করে কীভাবে দলকে চাঙ্গা করা যায়, সে বিষয়ে কোকোর সঙ্গে পরামর্শের জন্য মালয়েশিয়া গেছেন তিনি।
মালয়েশিয়া বিএনপি নেতারা জানিয়েছেন, এলিট ফোর্স র‌্যাব বিলুপ্তির দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৯ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর না গেলে হয়তো ৮ জুন মালয়েশিয়ায় বিএনপির আরেকটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তারেক রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com