বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বাসুদেবপুর টিকের বাজারের বসত বাড়ী ও দোকান পাট দখলের পায়তারা

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাসুদেবপুর বাজারে এক ব্যক্তির বসত বাড়ী ও দোকানপাট দখলের পায়তারা করছে একটি চক্র। জানা যায়, উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর টিকের বাজারের জমির মালিক হলেন হাজী আব্দুল মনাফ। তিনি ওই বাজারে বসত বাড়ীসহ দোকানপাট তৈরী করেছেন। কিন্তু সাম্প্রতিককালে সাটিয়াজুরী ইউপি একদল লোক ওই বাজারের আব্দুল মনাফের বসত বাড়ী ও দোকানপাট দখল করার পায়তারা করে আসছে। টিকের বাজারে আব্দুল মনাফের ৩৫ শতক ভূমি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এগুলো ভোগদখল করে আসছেন। আব্দুল মনাফ নিরীহ ও অসহায় হওয়ার কারনে ওই চক্রটি বসত বাড়ী ও দোকানপাট দখল ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই আব্দুল মনাফ ও তার পরিবারের লোকজনের উপর নেমে আসে অমানসিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com