রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরো সামনে এগিয়ে নিতে হবে-দিলীপ কুমার অধিকারী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরো সামনে এগিয়ে নিতে হবে। কৃষি ও কৃষক হচ্ছে বাংলাদেশের প্রাণ। স্থান কাল বিবেচনা করে কৃষকের উপযোগী ধান আবিষ্কার করতে প্রতি নিয়ত আমরা কাজ করে যাচ্ছি। কৃষক যেন এর সুফল পেতে পারে এজন্য আমাদের কৃষি কর্মকর্তারা মাঠ পর্য্যায়ে কাজ করে যাচ্ছেন। গতকাল ২০২০-২১ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী একথাগুলো বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, কামালখানী সিআইজি সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মখলিছ মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিবুর রহমান, আবু হাসেম রাফে, রিয়াজ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাশ, সর্দার আরজু মিয়া, ইউপি সদস্য মুখলেছুর রহমান, কৃষক কুদরত উল্বা প্রমুখ। উক্ত মাঠ দিবসে কামালখানী সিআইজি সমিতির সকল সদস্যসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com