রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

  • আপডেট টাইম রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার সারাদেশের মতো হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। গতকাল শনিবার রাতে হবিগঞ্জের জেলার জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো হবিগঞ্জ কারাগারেও বন্দিদের সাথে সকল ধরনের সাক্ষাত বন্ধ করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। তবে আগের মতোই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com