শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবী নিয়ে আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছেন অসহায় বুদ্ধি প্রতিবন্ধি এক স্বামী পরিত্যক্তা মেয়ে। মামলার আসামী হলেন বহু অপকর্মের হুতা মৃত তাজিম উল্লার ছেলে জসিম উদ্দিন। মামলার বাদী মৃত কদর আলীর মেয়ে নুন নেছা। মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে নবীগঞ্জ থানায় এফআইআর হিসেবে গণ্য হলে আসামী পলাতক থাকে।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কদর আলীর বুদ্ধি প্রতিবন্ধি স্বামী পরিত্যক্তা কন্যা নুনু নেছা (২৪ ) কে প্রায় ৮/৯ মাস আগে বাড়িতে একা পেয়ে গভীর রাতে পাশের বাড়ির মৃত তাজিম উল্লার পুত্র জসিম উদ্দিন ওই প্রতিবন্ধি মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে দৈহ্যিক সর্ম্পক করে। মেয়ের মা’ও মানষিক ভারসাম্যহীন। এই সুযোগ কাজে লাগিয়ে লম্পট জসিম উদ্দিন একাধিক দিন নুন নেছার সাথে স্বামী-স্ত্রীর মতো চলাফেরা করার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এতে নুন নেছার পরিবার তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় এবং তাকে বিয়ে করার জন্য জসিমকে বললে সুচতুর জসিম তা অস্বীকার করে। এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধি নুন নেছা তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবী নিয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পান নি। পরে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিনকে আসামী করে হবিগঞ্জের নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর হিসেবে রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ থানার ওসিকে নিদের্শ দেন। মামলার খবরে মামলার আসামী গাঁ ঢাকা দিয়েছে বলে জানাগেছে।ঃ এ ব্যাপারে গর্ভবতী মেয়ে তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়সহ ন্যায় বিচারের দাবী জানিয়েছেন। এর প্রেক্ষিতে আসামীর ভাই বজলু মিয়া ঘটনাটি মিথ্যা বলে দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com