রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আতুকুড়া গ্রামে মাটি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে মাটিচাপা পড়ে নাদিয়া আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রোশন মিয়ার কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। জানা যায়, গতকাল ওই সময় রোশন মিয়া টলি দিয়ে মাটি এনে বাড়িতে ফেলার এক পর্যায়ে টলি থেকে মাটি নাদিয়ার উপর পড়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি মাটির নিচে চাপা পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com