বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে প্রশাসনের বাজার মনিটরিং ও জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লাখাইর হাট বাজারগুলোতে পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করন এবং মাস্ক পড়ে ও নির্দেশনা মান্য করে নির্দিষ্ট দোকান পাট নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনা ও আগতদের মাস্ক পড়ে চলাফেরা নিশ্চত করতে বাজার মনিটরিং করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার ভুমি ইয়াছিন আরাফাত রানার যৌথভাবে বাজার মনিটরিং করেন। মনিটরিং কালে মাছবাজার, কাঁচামালের দোকানে স্বাস্থ্যবিধি মানতে বিক্রেতা ও ক্রেতাদের দূরত্ব বজায় ও মাস্ক নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়াও পবিত্র রমজান ও লকডাউনকে পুঁজি করে কোনো দোকানি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় যাতে না করে সেজন্য দোকানিদের সতর্ক করে দেন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। মনিটরিংকালে লাখাই থানা পুলিশ সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com