শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে স্বাস্থ্য-বিধি অমান্য ॥ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২টি মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৪২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য-বিধি নিশ্চিতে লকডাউনের ৬ষ্ঠ দিনে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৩২ টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা অর্থদ- করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৩২ জন ব্যক্তির বিরুদ্ধে ৩২টি মামলা দেয়া হয়। মামলায় তাদেরকে ১৩ হাজার ২০০ টাকা অর্থদ- করা হয়। একই সাথে প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জ জেলার সকলের প্রতি অনুরোধ জানান, নিজ দ্বায়িত্বে স্বাস্থ্য-বিধি পালন করতে সাধারণ জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com