সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৮ম দিনেও হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ইফতারী বিতরণ অব্যাহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় প্রায় ৫শ পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতারী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ জেলা যুবলীগের পক্ষে গত ৮দিন যাবৎ হবিগঞ্জ পৌর এলাকার ১, ২, ৩,৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে এ ইফতারী ও খাবার বিতরণ অব্যাহত রেখেছেন। হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের, নিউ মুসলিম কোয়াটার, মাস্টার কোয়াটার, স্টাফ কোয়ার্টার এলাকায় বিতরণ করা হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বিশ্ব ব্যাপি এই করোনা মহামারীতে মানুষ জনজীবন স্থবির হয়ে আছে। তাই হবিগঞ্জ জেলা যুবলীগ পবিত্র রমজান মাস এবং করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, যতদিন লকডাউন থাকবে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাবো। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, ফেরদৌস আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, আলম মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জামাল মিয়া, জুবায়ের আহমেদ রাজু প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com