বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে হাওর পাড়ে গিয়ে কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাওড়ে পাড়ে সরেজমিনে গিয়ে কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল বুধবার (২১ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মকার হাওড়ে গিয়ে ৫০ জন দিন-মুজুর কৃষকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খাঁন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়াসহ আরও অনেকেই। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান হাওড়ে ধান কাটা পরিদর্শন করেন এবং দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com