শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে করোনা ভাইরাসে আরো একজনের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৮৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মহামারি করোনায় কেড়ে নিল খালেদ আহমদ চৌধুরী নামে আরো একজনের প্রাণ। মহামারি করোনায় নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৫ জন মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের খালেদ আহমদ (৫৭)। গত শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই সাজ্জাদ আহমদ চৌধুরী। সুত্রে জানাযায়, ঘোলডুবা গ্রামের মৃত কটা মিয়া চৌধুরীর ছেলে খালেদ আহমদ চৌধুরী (৫৭) প্রায় ১০/১২ দিন আগে সর্দি জ¦র নিয়ে নবীগঞ্জ শহরে ডাঃ ননী গোপাল নাথের কাছে আসেন চিকিৎসা নিতে। তার অবস্থা দেখে ডাক্তার তাকে সিলেট যাবার পরামর্শ দেন। এরপরই তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পজেটিভ আসে। এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দিকে মৃত্যুর খোলে ঢলে পড়েন। গতকাল শনিবার সাড়ে টার দিকে গ্রামের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com