বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খোয়াই থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সদর উপজেলার খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল বালুদস্যুরা। বারবার তাদের বিরুদ্ধে অভিযান চালালেও তাদের দমন করা যাচ্ছে না। ফলে একদিকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে হবিগঞ্জের প্রাণকেন্দ্রের তিনটি ব্রীজ হুমকির সমুক্ষিণ হয়ে পড়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে হবিগঞ্জ জেলার সাথে বেশ কয়েকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে সদর উপজেলার রাঙ্গেরগাঁও খোয়াই নদীর চরে অভিযান চালিয়ে অবৈধভাবেভাবে বালু উত্তোলনের দায়ে বালু বোঝাই ট্রাক্টরসহ তিন ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদারতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্তরা হলেন, রাঙ্গেরগাঁও এলাকার মো. সেলিম মিয়া, মো. নুরুজ্জামান সাকী ও মো. জামাল খান খোকন। প্রসঙ্গত, ইতোপূর্বেও তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা বেগম খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এক বালুদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মেশিনটি পুড়িয়ে ফেলা হয়। স্থানীয়রা জানান, বালুদস্যুরা প্রভাব খাটিয়ে মাছুলিয়া ব্রীজ, মশাজান বীজ, রামপুর ব্রীজ, কিবরিয়া ব্রীজ, কামড়াপুর ব্রীজসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ব্রীজগুলো হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, পর্যায়ক্রমে সকল বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com