রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫০৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ মো. তাইবুর রহমান (২৮) ও শফিকুল ইসলাম (২৫) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গ্রেফতারকৃত তাইবুর ও শফিকুল পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। গতকাল বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. তাইবুর রহমান (২৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড়কাফন গ্রামের মো. আশিক আলীর ছেলে ও শফিকুল ইসলাম (২৫) খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নেতৃতে মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে একটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাইবুর ও শফিকুলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com