বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও বিয়ার সহ ৪ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল বিয়ার সহ চার মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ তেলিপাড়া বাগানের ১৬ নম্বর কাঁচা ঘর রাস্তা থেকে ৫টি বিয়ার সহ উপজেলার কাটিয়ারা গ্রামের ধনঞ্জয় চক্রবর্তী পুত্র তমাল চক্রবর্তী (২৬) ও নজরপুর আদাঐর গ্রামের মৃত রমিজ মিয়ার পুত্র শরীফ উদ্দিন (২৯)কে আটক করা হয়।
একই সময় অপর একটি দল তেলিপাড়া পুলিশ ফাঁড়ির সামনে চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ চুনারুঘাট উপজেলার বাঘারপুর গ্রামের রফিক মিয়ার পুত্র একলাছ মিয়া (২৩) ও আব্দুল জাহিরের পুত্র জুয়েল মিয়া (২৫) কে আটক করা হয়।
ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com