বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ফিলিস্তিনে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৫০৯ বা পড়া হয়েছে

মোঃ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ফিলিস্তিনে বোমা হামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার উদ্যোগে ও ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে গতকাল বাদ জুমা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মাওলানা সাজিদুর রহমান এর সভাপতিত্বে মাওলানা মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় এক মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন সংহতি প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ইসলামী ফ্রন্ট জেলা সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়াসহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিগণ প্রমুখ।
বক্তাগণ ফিলিস্তিনে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রচন্ড গরম উপেক্ষা করে দলে দলে মুসল্লিগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com