বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে পালিয়ে যাওয়া নার্সের ঠিকানা হলো পুলিশ হেফাজতে

  • আপডেট টাইম রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ভাগ্নের সাথে পালিয়ে যাওয়া এক নার্সের ঠিকানা হলো পুলিশ হেফাজতে এবং প্রেমিকের ঠিকানা হলো কারাগারে। এ ঘটনাটি নিয়ে পুরো শহরজুড়ে রসালো আলোচনার ঝড় বইছে। অপরদিকে ওই নার্সের ভাই হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের সাদেক মিয়ার পুত্র ব্যবসায়ী আরাফাত হোসেন শুভ (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার বোসিন্দা ববিষ্ট্যান্ড ল্যাব এইড হাসপাতালের নার্স রাশেদা আক্তারের (১৮)। তবে শুভ সম্পর্কে রাশেদার দুলা ভাইয়ের ভাগ্নে। এ কারণে রাশেদার পরিবার তাদের প্রেম মেনে নেয়নি। কিন্তু রাশেদা শুভকে ছাড়তে রাজি না হওয়ায় তাদের মাঝে আরও গভীর সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ মে রাশেদা ও প্রেমিক ভাগ্নে শুভ’র সাথে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে কয়েকদিন থাকার গত ২১ মে নবীগঞ্জ শহরের একটি বাসা থেকে প্রেমিক যুগলকে পুলিশ আটক করে। সদর থানা পুলিশ খবর পেলে এসআই মুজিবুর রহমান তার দলবল নিয়ে প্রেমিক যুগলকে হবিগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাশেদার ভাই সোহেল মিয়া সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন। আটক শুভ জানায়, আমরা রক্তের সম্পর্কে খালা-ভাগ্নে নই। তাই এমন প্রেমে বাঁধা নেই। এসআই জানান, যেহেতু অপহরণ মামলা করা হয়েছে সেহেতু শুভকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং রাশেদাকে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com