রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে জুয়ার আসরে ইউএনও’র অভিযান ॥ ৬ জুয়ারীকে কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫০৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জুয়া খেলার অভিযোগে ও সহযোগীতার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। শুক্রবার (২৮) রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে দ-প্রাপ্তরা হলেন, বনগাঁও গ্রামের ইউসুফ আহমেদ চৌধুরীর ছেলে জিল্লান আহমেদ চৌধুরী (২৮), মৃত আব্দুল আজিজের ছেলে নুর মিয়া (৩৭), পারকুল গ্রামের মৃত মহবত উল্ল্যার ছেলে আব্দুর রহিম (৩২), মৃত মকলিছ মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে হাসান মিয়া (৩২), ও মৃত হুছন মিয়ার ছেলে মাইনুল ইসলাম (৩৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার অপরাধে ৫ জনকে ও জুয়া খেলার স্থান করে দেয়ায় ১ জনসহ ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে আটককৃত জিল্লান আহমেদ চৌধুরী (২৮), নুর মিয়া (৩৭), আব্দুর রহিম (৩২), আব্দুল আজিজ (৪২), হাসান মিয়া (৩২) কে ১ মাস করে বিনাশ্রম কারাদ- ও জুয়া খেলার স্থান করে দেয়ায় মহিনুল ইসলাম (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত থাকবে, যে বা যারা দোকানে বা ঘরে জুয়া খেলার স্থান করে দিবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com