শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পদোন্নতি পাওয়ায় পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা দিল নবীগঞ্জ পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পারভেজ আলম চৌধুরীর পদোন্নতি উপলেক্ষ্যে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৩০ মে রবিবার সন্ধ্যায় এক বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শন অপারেশন মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এতে বক্তব্য রাখেন, ওসি তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ, উপজেলা সেচ্চাসেবকলীগের সবধারন সম্পাদক উজ¦ল সরদার, এস আই সামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, এস আই শিরিন আক্তার, এএসআই জামাল মিয়া, কনস্টেবল পলাশ বৈদ্য প্রমূখ। এ সময় নবীগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী অতিথির বক্তব্যে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশ পেশা একটি ঝুকিপূর্ন পেশা। এ পেশায় সব সময় সতর্কতার সাথে কাজ করতে হয়। পুলিশ জনগনের বন্ধু হিসাবে সর্বদা কাজ করে আসেছে। পুলিশকে সব সময় সমাজের ক্ষতিকর দালালদের কাছ থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অপরাধ প্রবনতা রোধ করা সম্ভব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com