রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যুবদল নেতা জাকির পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলায় জাকির হোসেন সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মোঃ মোতাব্বির হোসেনের পুত্র বলে জানা গেছে। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। জানা যায়, জাকির হোসেন সোহাগ যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মেয়েদের সাথে প্রতারণা করে আসছিল। মেয়েদের সাথে প্রতারণা করাই তার মূল পেশা। এমনকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বেশ কয়েকটি আইডিও রয়েছে। আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদাহানী এবং ভয়ভীতির মাধ্যমে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে জনৈকা এক মহিলা নবীগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য- গ্রেফতারকৃত সোহাগ হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য জানিয়েছে র‌্যাব। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এসআই মৃদুল ভৌমিক। তিনি জানান-গ্রেফতারকৃত সোহাগকে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com