বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর সিপিসি-২ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল। আটক ব্যক্তির নাম সুমন মিয়া (২২) সে চুনারুঘাট উপজেলার খমরপুর এলাকার মৃত কুতুব মিয়ার ছেলে। গত মঙ্গলবার (১ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে তাকে চুনারুঘাট থানা এলাকার আমতলী বাজার এলাকা থেকে আটক করা হয় বলে জানায় র‌্যাব।এসময় তাঁর কাছ থেকে ১০ কেজি ২ শত গ্রাম গাঁজা উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সুমন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন। তিনি বলেন, আটকের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com