রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে নোয়াগাঁও ও সাতাইহাল গ্রামের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২০ জনকে এবং সাতাইহাল গ্রামের ২ জনের মাঝে নগদ অর্থ, কাপড় ও কম্বল বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। শনিবার বিকেলে ও রাতে সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, কাপড় ও কম্বল বিতরণ করেন সংসদ সদস্য। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সরেজমিন পরিদর্শনকালে নোয়াগাঁও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। এ সময় তিনি সবাই ধৈর্য ধারণ করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com