বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬৫৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় লাখাই উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ওসি সাইদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা শাহদাত হোসেন, মৎস কর্মকর্তা ইদ্রিস মিয়া তালুকদার, শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন সাদেক। ইউনিয়ন ভূমি কর্মকর্তা অরুন চন্দ্র পাল, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ লাখাইর সাধারন সম্পাকক আরমান হোসেন প্রমুখ। আলোচনায় ভূমি সেবা ডিজিটালাইজেশন ও ভূমি উন্নয়ন কর সেবার উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের প্রশিক্ষন প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com