শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে দিলবার হত্যা মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে সংঘটিত সংঘর্ষে নিহত দিলবার হত্যা মামলার অন্যতম আসামী ফারুক মিয়া (৫৫) কে সিলেট বিমান বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ধৃত ফারুক মিয়া ওই গ্রামের মৃত গুলো মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৩ মে রাত ৮টার দিকে দু’দল লোকের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দিলবার হোসেন (২৮) নামের ১ জন নিহত এবং ২০ জন আহত হয়। এ ব্যাপারে নিহতের ভাই সুমন মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং-২৭, তারিখ ৩১/০৫/২০২১ইং দায়ের করে। মামলা দায়েরের পর সকল আসামীগণ আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ব্যাপি অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ সিলেট বিমান বন্দর থানা পুলিশের সহযোগিতায় ভোর রাত সাড়ে ৪ টার (বৃহস্পতিবার ভোর) দিকে নলিয়া এলাকায় অবস্থিত একটি গরুর খামার থেকে মামলার অন্যতম আসামী ফারুক মিয়া (৫৫) কে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার সকালে ধৃত আসামী কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com