রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাই উপজেলার ভাদিকারায় শালা-দুলাভাইয়ের মাঝে সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৮২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে মাঠির তৈরী চুলা নিয়ে শালা দুলাভাইর লোকজনের মাঝে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাঝে ৯ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের জামাল মিয়ার বাড়ির মাটির তৈরী চুলা একই গ্রামের সম্পর্কে শালা মঈনউদ্দিনের লোকজন ভেঙ্গে ফেলে। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়ায়। এতে ২০ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার (ওসি) তদন্ত মহিউদ্দিন সুমন ঘটনাটি নিশ্চিত করে বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com