শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিপুল পরিমাণ মাদক বিনষ্ট

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পিছনে বিপুল পরিমাণ মাদক বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এসব মাদক বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানিয়া কামাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী ও মালখানা ইনচার্জ প্রমুখ। এ সময় ২২৫ কেজি গাজা, ৭৫ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৫৯৫ লিটার চোলাই মদ এবং ৪৯ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলা নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে তা বিনষ্ট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com