শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় এক নারী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সিটকো সিএনজি ফিলিং সামনে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা রিমপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আব্দুল রহমানের স্ত্রী জরিনা বেগম (৫৫) প্রয়োজনীয় কাজে বাহুবল ব্রাক অফিসের আসেন। সেখানে কাজ শেষে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে গাড়িটির গ্যাস পুড়িয়ে যাওয়ায় সিটকো সিএনজি ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় জরিনা বেগম অন্য একটি সিএনজিতে উঠার জন্য রাস্তা পারাপার করতে গেলে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নারীকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে জরিনা বেগমকে গুরুত্বর অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে জরিনা বেগমকে এ্যাম্বুলেন্স যোগে সিলেট রওয়ানা দেয়ার মুহূর্তেই গাড়িতে মৃত্যুর খোলে ঢলে পড়েন। এ ঘটনার খবর পেয়ে তাৎনিকভাবে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই জসিম উদ্দিনকে সাথে নিয়ে হাসপাতালে পৌছে নিহত জরিনা বেগমের পরিবারবর্গকে সান্তনা দেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com