শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে মহিলাসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। গুরুতর আহতদেরকে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী সূত্রে জানা যায়-সোমবার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এবং বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল বুধবার রাত ৭টার উত্তর শিক গ্রামের মুক্তার হোসেন এবং চৈতন্যপুর গ্রামের মুর্শেদ মিয়ার মধ্যে খেলায় জয়-পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে তা দু’গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হয়।
গুরুতর আহত সাদত আলী মোল্লা (৬৫) মুক্তার হোসেন (৩০) আরিফুর রহমান (২৬) হাবিবুর রহমান (২৭) শামীম মিয়া (২০) সালেহা বেগম (৬০) আলেয়া বেগম (৩৫) রহিমা বেগম (৪৫) আলেহা বেগম (৪৫) মুর্শেদ মিয়া (২৮)কে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় সাহেদ মিয়ার সেলুন, তোফায়েল মিয়ার চা ষ্টলে হামলা ও ভাংচুর করা হয়। খবর পেয়ে বহরার চেয়ারম্যান আরিফুর রহমান ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া হাসপাতালে আহতদের খোজ-খবর নেন। মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম চৌধুরী জানান-তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com