রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ কারাগারে সহোদর হত্যা মামলার আসামীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে সহোদরকে হত্যা মামলার একমাত্র আসামী রিংকু চন্দ্র মোদক (৩৫) এর মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার পুকুরপাড় এলাকার মানিক চন্দ্র মোদকের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে এলে ডাক্তার দেবাশীস দাশ তাকে মৃত ঘোষণা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দেব রায়ের উপস্থিতিতে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গত বছরের ১৯ জুলাই হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকায় ছোট ভাই রিংকু মোদকের ছুরিকাঘাতে বড় ভাই পিংকু মোদক নিহত হয়। স্থানীয় লোকজন রিংকু মোদককে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হলে রিংকু মোদক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। মামলাটি বিচারাধীন রয়েছে। প্রায় ১ বছর ধরে সে জেল হাজতে ছিল। এ বিষয়ে জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, রিংকু মোদক মানসিক রোগী। তাকে পাবনা ও সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। গতকাল সকালে সে স্ট্রোক করলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। আইন অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com