শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান পেল হবিগঞ্জের উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজস্ব বাজেট থেকে বিশেষ অনুদান হিসেবে ১ লক্ষ টাকা পেয়েছে সদর উপজেলার উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়। এর আগে অনলাইনে আবেদন আহবান করা হয়। আবেদনকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে যাচাই বাছাই করে সারাদেশ থেকে ১২০ টি স্কুল ও কলেজ চূড়ান্ত ভাবে বাছাই করা হয় ও প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে এই অনুদান প্রদান করা হয়। হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় এই অনুদান পেয়েছে। উচাইল উচ্চ বিদ্যালয়ের বিশেষ টাকা বরাদ্দের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষভামন্ত্রী ডাঃ দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও ধন্যবাদ জানান, উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম) কে। উল্লেখ্য, উ”াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম) এর পিতা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com