শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ড. এম এ রশিদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বগাডুবী (কিরতাই) গ্রামে বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি ও জ্ঞানতাপস ডক্টর এম এ রশীদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর ও ছাদ ঢালাই উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহমদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। গতকাল বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে প্রধান অতিথির বক্তব্যে আবেদ হাসনাত চৌধুরী সনজু মসজিদের উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ আবুল বশীর বাঙ্গাল, সমাজসেবক ইকবাল কবির, শব্দকথা’র প্রধান সম্পাদক, কবি ও প্রাবন্ধিক সাইফুর রহমান কায়েস, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, শব্দকথা’র সম্পাদক কবি মনসুর আহমেদ, আরিফ হাসান, মওলানা আউয়াল মিয়া, আমরু মিয়া, আছকির মিয়া, হাফেজ হোসাইন আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষাবিদ ডক্টর এম এ রশীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com