বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার বড় ভাই শাহ শামছুল হুদা আর নেই ॥ আজ বাদ জুম্মা টাউন মসজিদ প্রাঙ্গনে জানাযা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মরহুম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার বড় ভাই ও বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত শাহ মনজুর হুদার পিতা শাহ শামছুল হুদা ইন্তেকাল করেছেন। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ শহরের মুসলিম কোয়াটারস্থ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মরহুম শামছুল হুদাকে এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা বাসায় ছুটে আসেন। আজ বাদ জুম্মা শহরের টাউন মসজিদ (চান মিয়া মসজিদ) প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
এদিকে শাহ শামছুল হুদার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com