শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মায়ের মতো আন পৃথিবীতে আর কেউ নাই। শত দুঃখ-কষ্টে থাকলেও কিংবা শত বিপদেও সন্তানকে ছেড়ে যান না মা। সন্তানের নিষ্পাপ হাসির কাছে মায়ের সব সুখ বির্সজন দিতে প্রস্তুত। তেমনি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বানিয়াচংয়ের মজলিশপুর গ্রামে। মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মজলিশপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে বার্ধক্যজনিত কারনে সামিনা বেগম (৬৫) মারা যান। সন্ধ্যায় নিহতের লাশ ধৌত করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হয় সামিনা বেগমের কনিষ্ট পুত্র মাসুম (১৫)। তাৎক্ষণিক গুরুতর আহতবস্থায় বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত মানুষ মাসুমকে দেখতে তাদের বাড়ীতে ছুটে যান। মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মাসুম সবার ছোট। সে ৯ম শ্রেণিতে পড়াশোনা করতো। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com