রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, ডিবির ওসি আল আমিন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী প্রমুখ। নতুন পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ জন্য মাদক ও জুয়ার স্পটের তালিকা তৈরি করে অভিযান চালানো হবে। যদি কোনো থানার অফিসার ইনচার্জ আপনাদের দেয়া তথ্য অনুযায়ী আমলে না নেয় তাহলে পুলিশ সুপারকে অবগত করার কথা জানান। পরিচয় গোপন রেখে তিনি নিজেই অভিযানে নেতৃত্ব দিবেন। তবে কাউকে ঘায়েল করতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা ও অপরাধমূলক কর্মকান্ড নির্মূল রাখতে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com