শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরতলীর ভাদৈ গ্রামের স্বপন হত্যা মামলার আসামীর রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের চাঞ্চল্যকর হাফেজ স্বপন হত্যা মামলার অন্যতম আসামি জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারি আইয়ূব আলী (৪৫) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে রিমান্ড শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাদিপক্ষের আইনজীবি এমদাদুল হক শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবির এসআই সাব্বির আহমেদ হত্যার রহস্য উন্মোচনের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত এ আদেশ দেন। আইয়ূব আলী পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। গত ২৩ এপ্রিল রাত ১০টায় ওই এলাকার জমির আলীর পুত্র কোরআনে হাফেজ স্বপনকে ছুরি দিয়ে হত্যা করে একই এলাকার মাইনুল, আব্দুল আলী, আইয়ূব আলীসহ কয়েকজন।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ মাইনুল কে ধৃত করে কারাগারে প্রেরণ করে এবং ছোড়া উদ্ধার করে। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে আইয়ুব আলীকে পুলিশ ধৃত করে। এরপর থেকেই তিন জন কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com