শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির বাস দোকানে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে (বিআরটিসি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনর যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এতে করে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় রাস্তার পার্শ্বে থাকা কয়েকটি দোকানে ঢুকে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com