শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমের উদ্বোধন ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বিকাল ৪টায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে মাস্ক বিতরণ ও অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়।
আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সদস্য বিপ্লব রায় চৌধুরী, উজ্জ্বল কুমার দেবরায়, সোহরাব খান, লক্ষ্মণ পাল, অ্যাডভোকেট দেওয়ান জাকারিয়া, আব্দুল সালাম দুলাল, মোস্তফা কামাল সংগ্রাম, জেলা যুবলীগের সহ সভাপতি শাহ মোঃ আরজু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ, মন্দির, শ্রমিক ও নানা শ্রেণী-পেশার প্রতিনিধিদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। অতিথিবৃন্দ ফেন্ডস সোসাইটির জনসেবামূলক এই কার্যক্রমের প্রশংসা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com