শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাংবাদিক আব্দুল বারী লস্করের মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবে শোক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুল বারী লস্কর এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার বাদ মাগরিব ক্লারে হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, মরহুমের বড় ভাই তবারক আলী লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, মো: ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, ক্লাব সদস্য নুরুজ্জামান ভূইয়া মামুন, রাশেদ আহমদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, আব্দুল হালীম, মুজিবুর রহমান প্রমূখ। বিভিন্ন পত্রিকার এজেন্ট ঐতিহ্যবাহী বিশ্ববার্তা নিয়ে তাঁর স্মৃতিচারণ করে সাংবাদিকতা ও প্রেসক্লাবে অবদানসহ বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন বক্তারা। পরে মহান আল্লাহর নিকট বেহেস্ত নসিব ও উনার বিদেহী আতœার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com